চরের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার-
পাহাড়ী ঢল আর টানা বৃষ্টিপাতের কারণে ৯জুলাই থেকে ২৮জুলাই পর্যন্ত টানা বিশ দিনের বন্যায় জেলার ৪০৫টি চর ও দ্বীপ চরের ৯লাখ ৫৮ হাজার মানুষ সীমাহীন দূর্ভোগের মধ্যে পড়ে। ত্রাণের জন্য বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে জীবন বাঁচাচ্ছে চরবাসিরা। এরই মধ্যে আজ ঈদুল আজহা উৎযাপিত হলো।সামর্থ না থাকায় পশু কোরবানী করে ঈদের আনন্দ ছিল না চরবাসসিদের। দুটি চরে গরু কোরবানী করে ৩০০পরিবারের মাঝে মাংশ বিতরণ করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান।

No comments:
Post a Comment